পেছাল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:৪১
অ- অ+

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ৪ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হচ্ছে না। তবে পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা আরও কিছুদিন পিছিয়ে দেওয়া হবে। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ভর করছে।

এ বিষয়ে অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হলে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার। এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া এবং একই মাসের শেষ দিকে ফল প্রকাশের কথা রয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হলেন সৈয়দ আজাদ সুবহানী
সুন্দরবনসংলগ্ন রিসোর্টগুলোর ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী, বললেন পরিবেশের প্রতি অঙ্গীকার রেখেই ব্যবসার চেষ্টা চলছে
আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবন