খুলনায় তাঁতিদল নেতা হত্যা মামলার আসামি ফায়েক গ্রেপ্তার

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:০১
অ- অ+

খুলনায় চাঞ্চল্যকর তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) রাজধানী ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে এসআরবি-৬ ও এসআরবি-৪-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন-১২, ব্লক-ই, রোড নম্বর ৮/৭৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ১ নভেম্বর সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে অবস্থানকালে ফায়েক শেখসহ কয়েকজন দুর্বৃত্ত ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনার আড়ংঘাটা থানায় ফায়েক শেখসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপির আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেছাল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবন
৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে