গো হারা হারছে ট্রাম্পের দল

গো হারা হারছে ট্রাম্পের দল । ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো হেরেছে টেক্সাসে সিনেট নির্বাচনে। ১৯৩২ সালের পর প্রথম কেনসাস-এ । বহুবছর পর হেরেছে ওহাইও, সাউথ আর নর্থ ক্যারোলিনাতে । মিশিগানেও হারতে যাচ্ছে সম্ভবত।
তিন মাস আগেও অকল্পনীয় ছিলো এসব পরাজয় ।
হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের পাশাপাশি সিনেটে হারা নিশ্চিত হয়েছে এখন। দুই হাউজের নিয়ন্ত্রনই এখন ডেমোক্রেটদের। কে জানে, ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান ডিফেকশন এবং সফল একটা ইমপিচমেন্ট হয়তো দেখতে পারি আমরা অচিরেই ।
অন্যায়ভাবে চাপিয়ে দেয়া ইরান যুদ্ধ, বিশ্বব্যাপী ট্যরিফের নিপীড়ন, অভিবাসীদের বিরুদ্ধে ঢালাও পদক্ষেপের মতো বিষয়গুলো সারা পৃথিবীর মানুষকে বহুভাবে কষ্ট দিয়েছে। এসব কারণে সমস্যায় পড়েছে আমেরিকার বহু মানুষও। একটা ভালো নির্বাচন ব্যবস্থা তাদেরকে জবাব দেয়ার সুযোগ করে দিয়েছে। তারা সমুচিত জবাব দিয়েছে ট্রাম্পের দলকে ।
গণতন্ত্র সত্যিই সুন্দর, কখনো কখনো!লেখক: সাবেক আইন উপদেষ্টা
(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













