শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৫:০৭| আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৫:৪৭
অ- অ+

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে আটকের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল হোসেন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন ও জিজ্ঞাসাবাদ করছেন।

জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

১৯৭২ সালে বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন ইকবাল সোবহান চৌধুরী। ১৯৯৮ সালে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘদিন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বেও ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেনাবাহিনীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমার দাবি ‘কাল্পনিক’
কুমিল্লায় নিখোঁজের দুদিন পর ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
এই সংবিধান ও প্রতিশ্রুতি ভঙ্গকারী নেতৃত্ব দিয়ে বাংলাদেশের পরিবর্তন সম্ভব নয়: মজিবুর রহমান  মঞ্জু