সিরাজগঞ্জে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:১৮
অ- অ+

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি)।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২'র অধিনায়ক আতিকুর রহমান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে, ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন ও ৯৫টি দেশীয় অস্ত্রসহ ৮টি ওয়াকিটকি।

অধিনায়ক আতিকুর রহমান বলেন, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা ও পাবনা জেলার সাথিয়া এবং আতাইকুলা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই অস্ত্র ও গোলাবারুদগুলো আত্মসমর্পনকারী চরমপন্থিদের হেফাজতে ছিল। তারা গত ১ নভেম্বর সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে এসআরবির কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এসব অস্ত্র উদ্ধার করা হয়।

(ঢাকা টাইমস/৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার অত্যন্ত ধৈর্যের সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হলেন সৈয়দ আজাদ সুবহানী
সুন্দরবনসংলগ্ন রিসোর্টগুলোর ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী, বললেন পরিবেশের প্রতি অঙ্গীকার রেখেই ব্যবসার চেষ্টা চলছে