হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:১০
অ- অ+

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন খুলনা বিভাগের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিনই নতুন করে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেছাল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবন
৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে