এবার আর আগের মতো উদারতা দেখানো হবে না: নাহিদ ইসলাম

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ১৯:২৮
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। তবে এবার আর সেই পথ অনুসরণ করা হবে না।

শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ দেখিয়েছি। এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।

এ সময় ডিসেম্বরের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজনে নবীনবরণ ও মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ভাঙল গার্ড রুমের কাচ
মধ্যরাতে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সেই নিউ গিনি প্রপার্টিজে আবারও হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
এক মঞ্চে সাত ব্যান্ড, সংগীতপ্রেমীদের পদচারণায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ