যশোরে মুক্তেশ্বরি নদী থেকে ঘের মালিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোরের মনিরামপুরে রঞ্জন মন্ডল (৬০) নামে এক ঘের মালিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রঞ্জন মন্ডল কেশবপুর উপজেলার কালিচরনপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে।
নিহতের স্ত্রী বিউটি মন্ডল জানান, শুক্রবার বিকেলে রঞ্জন মন্ডল বাড়ি থেকে কাটাখালি বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে পুলিশের কাছ থেকে তার লাশ উদ্ধারের খবর পান।
তিনি আরো বলেন, তার দুই সন্তানের মধ্যে ছেলে বিদেশে থাকে। আর মেয়েটির বিয়ে হয়েছে। বাড়িতে তিনি ও তার স্বামী থাকেন। তাদের বেশ কয়েকটি ঘের রয়েছে। আমাদের এলাকা চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত। ঘের নিয়ে আমার স্বামীর সাথে কারোর কোন শত্রুতা ছিল কীনা জানা নেই।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে মনিরামপুরের কুলটিয়া ইউনিয়নের হেলারঘাট ব্রিজের পাশে রমেশ চন্দ্র নামে একজন নদীতে জাল তুলতে গিয়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নিহতের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অপহনের পর মারপিট ও শ্বাসরোধে হত্যার পর বস্তায় ভরে নদিতে ফেলে দিয়েছে। হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/৭নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











