শিরোনাম :

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪২
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, স্বর্ণের চেইন, গাড়ি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মিরপুর বিভাগে ১৩৮ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।

অভিযানকালে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেটকার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
একটি রাষ্ট্রে গুড গভর্নেস থাকলেই হয়না ,গুড সিটিজেন ও থাকতে হবে
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি তেহরানের
চট্টগ্রামে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত দুই, আহত ২৫