শিরোনাম :

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালালে ইউরোপেও ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৬, ২১:২৭
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে নতুন করে হামলা চালালে পাল্টা জবাবের আওতায় ইউরোপও আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক সংসদ সদস্য। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন দেশটির শাহিন শহরের সংসদ সদস্য হোসেইনালি হাজি দেলিগানি।

তিনি বলেন, পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের আওতা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারের সীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

দেলিগানি আরও বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা চালালে তার মাত্রা কিংবা হামলার স্থান বিবেচনায় নিয়ে ইরানের জবাব সীমিত রাখা হবে না। বরং পাল্টা প্রতিক্রিয়া হবে ব্যাপক ও কৌশলগত। এ ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানও বিবেচনায় নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকেও দেশটির বিরুদ্ধে একধরনের যুদ্ধ হিসেবে অভিহিত করেন এই আইনপ্রণেতা। তিনি বলেন, উপযুক্ত সময়ে ইরানি বাহিনী এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

তবে ইউরোপের কোন কোন দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি দেলিগানি।

সূত্র: আল-জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
২০২৭ সালে আকাশছোঁয়া হবে সোনার দাম? ভাইরাল ভবিষ্যদ্বাণীর নেপথ্যে কী?
রাজধানীর কোকাকোলা মোড়ে চলন্ত বাসে আগুন
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির