শিরোনাম :

আন্তর্জাতিক এমির মঞ্চে ইতিহাস গড়ছেন বিজয় সেতুপতি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৭
অ- অ+

আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এবারের আসরে পুরস্কার উপস্থাপন করবেন তিনি।

আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের আসর। সেখানে পুরস্কার উপস্থাপক হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘হলিউড রিপোর্টার ইন্ডিয়া’র বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনের মঞ্চে পুরস্কার তুলে দেবেন বিজয় সেতুপতি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এমির ইতিহাসে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে এই দায়িত্ব পালনের কৃতিত্ব অর্জন করবেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় শিল্পীদের উপস্থিতির ক্ষেত্রে এই অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিজয় সেতুপতিকে এই আয়োজনে যুক্ত করার পেছনে ভূমিকা রেখেছেন প্রযোজক ও ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের বোর্ড সদস্য কবিতা গুপ্ত।

ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত টেলিভিশন অনুষ্ঠান ও কাজের স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন অঙ্গনের তারকারা এতে অংশ নেন।

এদিকে সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন বিজয় সেতুপতি। সম্প্রতি বালাজি থারানীথরনের পরিচালনায় ‘বাথা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। গ্যাংস্টারের নৈতিক পরিবর্তনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

সামনে মণি রত্নমের পরিচালনায় ‘ইনজি ভেল্লাম’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া থিয়াগারাজন কুমারারাজার ‘পকেট নভেল’ সিনেমায় অভিনয় করছেন বিজয়। এতে আরও রয়েছেন রাজ বি শেঠি ও মালবিকা মোহনন।

অন্যদিকে ২০২৪ সালে মুক্তি পাওয়া অ্যাকশনধর্মী সিনেমা ‘মহারাজা’র হলিউড রিমেক নির্মাণের বিষয়টিও সম্প্রতি নিশ্চিত করেছেন অভিনেতা। পাশাপাশি সিনেমাটির সিক্যুয়েল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। পরিচালক নিথিলান স্বামীনাথন ইতিমধ্যে সিক্যুয়েলটির গল্প তাঁকে শুনিয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ইশরাকের
ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী
নতুন সংসার শুরুর আগেই চলে গেলেন তিতাস, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহাবস্থান, প্রত্যাবাসন ত্বরান্বিত শীষক সে‌মিনা‌র