শিরোনাম :

পরীমনির বিষয়ে সহমর্মিতা ও ন্যায়সংগত অবস্থানের আহ্বান প্রভার

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৬, ০০:২৭| আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০০:২৭
অ- অ+

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনির সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি বলেছেন, কোনো অভিযোগের সত্যতা বিবেচনা না করে শুধু পেশাগত পরিচয়ের কারণে কারও পক্ষ নেওয়া উচিত নয়।

বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রভা।

এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরে প্রভা জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে সাক্ষাৎকার নিচ্ছিলেন। এ সময় একজন সাংবাদিকের অতিরিক্ত কাছে আসায় অস্বস্তি বোধ করেন তিনি। বারবার সরে যাওয়ার পরও ওই সাংবাদিক কাছে আসছিলেন বলে জানান অভিনেত্রী। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে নিজের ফোনটি সামনে ধরে রাখেন, যাতে শারীরিক স্পর্শ এড়ানো যায়।

তবে ওই সময় উপস্থিত আরেকজন সাংবাদিক বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসেন। প্রভার ভাষ্য অনুযায়ী, তিনি তার অস্বস্তি বুঝতে পেরে মাইক্রোফোনগুলো সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতা করেন।

এই অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রভা বলেন, সাংবাদিকদের মধ্যেও দায়িত্বশীলতা ও পেশাদারত্বের চর্চা রয়েছে। একজন সাংবাদিকের আচরণে কোনো শিল্পী অস্বস্তি বোধ করলে বিষয়টি অন্য সহকর্মীদেরও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

আদালত প্রাঙ্গণে পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে প্রভা বলেন, তার অভিযোগের সত্যতা থাকতে পারে। তাই পুরো ঘটনা যাচাই না করে কোনো পক্ষের প্রতি সমর্থন জানানো ঠিক হবে না। একই সঙ্গে গণমাধ্যমকর্মী হিসেবে কারও পেশাগত পরিচয়কে বিবেচনায় রেখে অভিযোগের নিরপেক্ষ মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

ভিডিও বার্তায় পরীমনির ব্যক্তিগত জীবন ও একক মা হিসেবে তার সংগ্রামের কথাও উল্লেখ করেন প্রভা। তার মতে, একজন শিল্পীও অন্য সবার মতো মানুষ। ব্যক্তিগত ও পারিবারিক নানা পরিস্থিতির মধ্য দিয়ে তাকেও যেতে হয়। তাই কোনো ঘটনা মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান ও বাস্তবতাও বিবেচনায় রাখা জরুরি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত
সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
বেতন বাড়বে, নাকি কমবে ভাতা? সরকারি চাকরিজীবীদের নিয়ে ৬ মন্ত্রীর নতুন দায়িত্ব
আ. লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির তথ্য চাইল সংসদীয় কমিটি