শিরোনাম :

Skin’O-এর নতুন যাত্রায় নাজনীন নাহার নীহা, ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ে Event Box

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ২০:০৩
অ- অ+

দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড Skin’O-এর নতুন ব্র্যান্ড ফেস হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। গত রোববার, ১ নভেম্বর, একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।

নতুন এই সংযোজনের মাধ্যমে Skin’O তাদের ব্র্যান্ড প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। অভিনেত্রী নাজনীন নাহার নীহার জনপ্রিয়তা, ব্যক্তিত্ব ও দর্শকপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্র্যান্ডটি আরও বৃহৎ পরিসরে নিজেদের পরিচিতি তুলে ধরার প্রত্যাশা করছে।

Skin’O এবং নাজনীন নাহার নীহার মধ্যকার এই চুক্তিভিত্তিক সহযোগিতার পাশাপাশি পুরো ব্র্যান্ডিং ও মার্কেটিং কার্যক্রমে কাজ করছে মার্কেটিং এজেন্সি Event Box। প্রতিষ্ঠানটি এই ব্র্যান্ড ফেস উন্মোচনের আয়োজন ও বাস্তবায়নের দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে Skin’O-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করছে।

ব্র্যান্ডটির মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রচারণা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে Skin’O-এর বাজারে অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে Event Box।

এই সহযোগিতা Skin’O-এর ব্র্যান্ড পরিচিতি সম্প্রসারণ এবং গ্রাহকদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
এনসিপির রাজনীতিতে হতাশা, পদত্যাগের ঘোষণা দিলেন সামান্তা শারমিন