‘ভায়োলেন্স’ সিনেমায় এমন কী করলেন জায়েদ খান? পিঠে ভাঙা হলো ৫টি টিউবলাইট

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ০০:০২
অ- অ+

নতুন সিনেমা ‘ভায়োলেন্স’-এ অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। একটি শটের জন্য তার পিঠে ভাঙা হয় পাঁচটি টিউবলাইট। এতে কাচের গুঁড়া মাথায় ঢুকে গিয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি ফেসবুকে শুটিংয়ের সেই অভিজ্ঞতা তুলে ধরে জায়েদ খান লিখেছেন, ‘আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করেছেন।’

কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং করছেন জায়েদ খান। বর্তমানে নিউইয়র্কে বসবাস করলেও সিনেমাটির দৃশ্যধারণের জন্য তিনি কানাডায় অবস্থান করছেন। শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন এই অভিনেতা।

সম্প্রতি ফেসবুকে নিজের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান লেখেন, ‘৫টা টিউবলাইট আমার পিঠে ভাঙছে এই শটে, গ্লাসগুলো গুঁড়া গুঁড়া হয়ে মাথায় ঢুকে গেছিল। আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করেছেন।’

সিনেমাটিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য ও নৃশংস ঘটনার চিত্রায়ণ রয়েছে বলে জানিয়েছেন জায়েদ খান। তিনি জানান, এ ধরনের কঠিন অ্যাকশন দৃশ্যে এবারই প্রথম তাকে দেখা যাবে। নতুন সিনেমায় নিজের ভিন্নধর্মী চরিত্র ও অ্যাকশন দৃশ্য নিয়ে আশাবাদী এই অভিনেতা।

এর আগে ‘ভায়োলেন্স’ সিনেমার একটি দৃশ্যে মুখজুড়ে কৃত্রিম রক্তের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন জায়েদ খান। ছবিটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ রক্তের রং নিয়ে প্রশ্ন তোলেন। পরে অভিনেতা জানান, সিনেমার একটি খুনের দৃশ্যের শুটিংয়ের জন্য ওই কৃত্রিম রক্ত ব্যবহার করা হয়েছিল।

‘ভায়োলেন্স’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে চিত্রনায়িকা অধরা খান ও শিরিন শিলার অভিনয়ের কথা ছিল। তবে সম্প্রতি সিনেমাটি থেকে সরে দাঁড়ান অধরা খান।

জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সোনার চর’। ২০২৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। ‘ভায়োলেন্স’ সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন: রাশেদ খান
চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী
চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫
স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে রাজশাহী রেঞ্জে আনসার প্রশিক্ষণার্থী বাছাই, অংশ নিলেন ১,৩৬১ জন