পিএসসি’র সদস্য নিয়োগ পেলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ২৩:০০
অ- অ+

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। রবিবার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, ড. শামীমা সুলতানা দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ৫ (পাঁচ) বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।

অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, বাংলাদেশ সরকার আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে আমি যেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। এবং সবসময় যেন সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারি।

(ঢাকা টাইমস/২৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে রাজশাহী রেঞ্জে আনসার প্রশিক্ষণার্থী বাছাই, অংশ নিলেন ১,৩৬১ জন
দুই সপ্তাহে স্বর্ণের দামে বড় পতন, এখন ভরি কত?
সিলেট সীমান্তে ২৩ লাখ টাকার পণ্য জব্দ
যুবদল নেতা খুনের পর সরানো হলো মাগুরা সদর থানার ওসিকে