আজকের শিক্ষার্থী ও যুবসমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে: এমপি জাহাঙ্গীর আলম 

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৯:৫৭| আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৯:৫৮
অ- অ+

দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেছেন, আজকের শিক্ষার্থী ও যুবসমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ।

রবিবার (২৫ অক্টোবর) সকালে ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দানিহারী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে‌ প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক মুখস্থ করলে চলবে না, বরং নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ এবং আগামী প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলায় মনোযোগী হতে হবে।

বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।

বর্তমানে দানীহারী উচ্চ বিদ্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলেন‌, বিএনপি, সরকার গঠনের ৮ মাস পেরিয়ে গেলেও অত্র বিদ্যালয় থেকে কেউ যোগাযোগ করেননি। বিগত ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করে যদি আপনারা এখনো চলতে চান তাহলে শিক্ষার মান ও প্রতিষ্ঠানিক উন্নয়ন কখনো সম্ভব হবে না। তিনি শিক্ষার্থীদের খেলা ধুলার সরঞ্জাম বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও এমপি শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ স্কুলের সুনাম অর্জনে এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন এবং সরকারের নির্বাচনী ইশতেহারে দেয়া ফ্যামিলি কার্ড, কৃষক বিতরণ কার্যক্রম শুরু হওয়ার পাশাপাশি দিনাজপুরে ৫শ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীতকরন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫শ শয্যায় উন্নীত,কেবিএম কলেজ এবং হাই মাদ্রাসাকে জাতীয় করন, দিনাজপুর সদরে ৪ লেনের রাস্তার অনুমোদন সহ আট মাসেই দিনাজপুরে উন্নয়নের স্বচিত্র তুলে ধরেন।

​ এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, ১০ নম্বর কমলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজগার আলী, সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকারা।

(ঢাকা টাইমস/২৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুরে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা
চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবইয়ের অনুমোদন
ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড