কুড়িগ্রামের ট্রাকচাপায় ৫ নিহত : চালক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৮:৩৭
অ- অ+

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহতের ঘটনায় ট্রাকচালক লুৎফর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২ যৌথ টিম। শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।

পুলিশ জানায়, গ্রেপ্তার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা। শনিবার রাত ৯টার দিকে পাবনা জেলা শহরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পাবনা থেকে রৌমারী থানায় আনা হয়েছে তাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ঢাকা-রৌমারী মহাসড়কের শিবেরডাঙ্গী এলাকায় মালবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা লিপি (২৬), তার ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭), বোন শরীফা (৪২) এবং রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন শরীফার মেয়ে বৃষ্টি (২৫)।

দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতদের পরিবারের পক্ষ থেকে দুই চালকের বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ করা হয়। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে এসআরবি জামালপুর-১৪।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, গ্রেপ্তার আসামি লুৎফর রহমানকে পাবনা থেকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

(ঢাকা টাইমস/২৫অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
পুলিশ সুপার তানিয়া আনসারীকে সাময়িক বরখাস্ত
চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণ: চালকসহ ৩ জনের যাবজ্জীবন