হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৬:১৯
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৫৬ শিশু।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশু, সিলেটে এক শিশু, চট্টগ্রামে দুই শিশু ও ময়মনসিংহে একশিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ২২৭ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২৩ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া যাওয়া মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২১ হাজার ১৬৪ শিশুর। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৬ শিশু। ফলে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৪০০ শিশু।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক লাখ ৯৬ হাজার ৭০৩ শিশু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮৮ হাজার ৬৭৪ শিশু।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩০৭ হুথি যোদ্ধা নিহত, দাবি সেনাবাহিনীর
পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ
মজা করে মন্তব্যটি লিখেছিলাম ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’: আদালতে আবু বকর
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী