চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৬, ১৬:১৫| আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৬:৩২
অ- অ+

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন।

রবিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর ৪ নম্বর ধারা অনুযায়ী, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন তিনি।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে সে সময় আদালতে মামলা করেছিলেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৪ সালের ১ অক্টোবর তাকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
 ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪৯