নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব কে এই আতাউর রহমান খান?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৭:৫১
অ- অ+

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আতাউর রহমান খান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সরকারি কর্মজীবনে তথ্যপ্রযুক্তি, বাণিজ্য, রেলপথ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কাজ করেছেন তিনি।

সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৮তম ব্যাচের কর্মকর্তা আতাউর রহমান খান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের বেশি কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। গত ২৫ মে ২০২৬ তিনি সচিব পদে পদোন্নতি পান।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনের সময় বাংলাদেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখেন আতাউর রহমান খান। এ ছাড়া তিনি বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কৌশলগত নেতৃত্ব দেন তিনি।

কর্মজীবনে তিনি রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগেও দায়িত্ব পালন করেছেন।

আতাউর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—দুই পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (জিআরআইপিএস) থেকে জাপান-এশীয় উন্নয়ন ব্যাংক বৃত্তি কর্মসূচির আওতায় পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া যুক্তরাজ্যের লিভারপুল হোপ ইউনিভার্সিটি থেকে পরিবেশ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্সও সম্পন্ন করেছেন।

সরকারি বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা, আলোচনা ও সমঝোতার কৌশল, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড, বৈদেশিক বাণিজ্য উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্পের আর্থিক ও অর্থনৈতিক মূল্যায়নসহ বিভিন্ন বিষয়ে দেশে-বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন আতাউর রহমান খান। যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি।

নতুন দায়িত্বে দেশের নৌপরিবহন খাতের উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নৌপথের কার্যকর ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আতাউর রহমান খান।

নিরাপদ, আধুনিক ও দক্ষ নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের কার্যক্রম আরও গতিশীল করতে চান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অর্থের অভাবে দিন কাটছে রূপগঞ্জের বাঁশের খাড়ি তৈরির কারিগরদের
ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা
বেনাপোল বন্দরে ফ্লেভারের চালান জব্দ, ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি
ইতালিতে বিক্ষোভে উত্তাল বড় শহরগুলো, ভাঙচুর-লুটপাট