বেনাপোল বন্দরে ফ্লেভারের চালান জব্দ, ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৮:১৭
অ- অ+

বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ফ্লেভারের চালানের সাথে ঘোষণা বহির্ভূত পণ্য চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার রাতে এই পণ্য চালানটি জব্দ করা হয়। যাতে ৫৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গোটা বন্দরজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রেড গ্রীন ইন্টারন্যাশনাল, যার এলসি নম্বর-০০০০২৯৬৬১৯০১০০৩৬, মেনিফেস্ট নম্বর-১৩৬১৩বি-বি, এর মাধ্যমে ভারত থেকে ২৫ প্যাকেজ (৫০০ কেজি) বাটার ফ্লেভার আমদানি করে। আমদানিকৃত পণ্য চালানটি খালাসের দায়িত্বে ছিলেন বেনাপোলে সিএন্ডএফ এজেন্ট মেসার্স আহাদ এন্টারপ্রাইজ। পণ্যচালানটি কায়িক পরীক্ষায় ঘোষণা অনুযায়ী সঠিক পাওয়া যায়। পরে পরীক্ষণ প্রতিবেদন অনুযায়ী পণ্যের শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়।

পণ্যচালানটি খালাসের সময় আমদানিকৃত ঘোষিত ফ্লেভারের সাথে ঘোষণা বহির্ভূত মালামাল খালাস নিচ্ছে সিএন্ডএফ এজেন্ট মেসার্স আহাদ এন্টারপ্রাইজ। এমন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস হাউসের গোয়েন্দা সংস্থা (আইআরএম) উল্লিখিত কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৪১) বন্দরের ১৪ নম্বর শেডের সামনে থেকে (ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৪১) নম্বরের কাভার্ড ভ্যানটি আটক করে।

পরে সিএন্ডএফ এজেন্ট, গাড়ীচালক ও বন্দরের শ্রমিকদের উপস্থিতিতে কাভার্ড ভ্যানের তালা খুলে ৬৭টি প্যাকেজ মালামাল দেখতে পান।

এর মধ্যে ২৫টি প্লাস্টিক জারে ৫০০ কেজি ফ্লেভার, ২৫ কার্টনে ১ লাখ ৯৪ হাজার পিস ডিসপোভান সিরিঞ্জ, ০২ কার্টনে ১১০.৭৭ কেজি ইমিটেশন, ০৫ টি কার্টনে ৩০৩পিস শাড়ী, ১৪পিস ওড়না, ১০পিস কামিজ, ০৯পিস সেলোয়ার, ৩৮পিস থ্রিপিস, ১৭৯পিস টি শার্ট, ১২২পিস প্যান্ট ও ০৮ টি ড্রামে ২০০ কেজি পাউডার পাওয়া যায়। এর আগে ঘোষণা বহির্ভুত মালামালগুলো বন্দরের ১২ নং শেড থেকে কাভার্ড ভ্যানে লোড করা হয়। এই চালানে প্রায় ৫৫ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

সিন্ডিকেটের মাধ্যমে বড় ধরনের রাজস্ব ফাঁকি দেওয়ার অপরাধে সিএন্ডএফ এজেন্ট মেসার্স আহাদ এন্টারপ্রাইজের লাইসেন্স চুড়ান্তভাবে বাতিল করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল বলে জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমান বলেন, আমদানিকৃত ঘোষিত ফ্লেভারের সাথে ঘোষণা বহির্ভূত মালামাল খালাস নিচ্ছে সিএন্ডএফ এজেন্ট মেসার্স আহাদ এন্টারপ্রাইজ। এমন গোপন সংবাদ পেয়ে বন্দরের ১৪ নম্বর শেড থেকে পণ্যচালানটি আটক করা হয়। যেখানে ৫৫ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস১৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের  
টিকটকে ভুয়া তান্ত্রিকের ফাঁদে নারী, খোয়ালেন সাড়ে ৬ লাখ টাকা
জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, জনগণ আতঙ্কিত: নাহিদ ইসলাম
পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা