ঝালকাঠিতে ১৫৯ পূজামণ্ডপের নিরাপত্তায় তৎপর এসআরবি-৮

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ১৬:০২
অ- অ+

শারদীয় দুর্গাপূজা ঘিরে ঝালকাঠির ১৫৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ব্যাটালিয়নটি।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপের সিসিটিভি ব্যবস্থা তদারকি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয়, ইউনিফর্ম ও সাদা পোশাকে নজরদারি, বডি-অন ক্যামেরা ব্যবহার এবং বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম। প্রয়োজনে ০১৭৭৭-৭১০৮৯৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

এ উপলক্ষে ঝালকাঠির শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের আখড়াবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এসআরবি-৮ অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম (জি), বিএন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা তাঁদের অন্যতম দায়িত্ব। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে উৎসবের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মিডিয়া ব্রিফিংয়ে শ্রী শ্রী মদন মোহন ঠাকুরের আখড়াবাড়ি ও রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অ্যাডভোকেট নির্মল কান্তি দে তরুণসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়।

এসআরবি-৮-এর পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে তাদের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/১৯অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি
বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: ভারতীয় হাইকমিশনার
২৭ অক্টোবর থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬
শ্রীপুরে সড়কের পাশে ২০০ শিমুলের চারা রোপণ