ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ১১০ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ১১০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, এসব হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন।
এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের রাজধানী সানা ছাড়াও হোদেইদা, তায়েজ, আমরান, হাজ্জাহ, সাদা, আল-জাওফ, আল-দালি ও মারিব প্রদেশের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্রের দাবি, হামলায় নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে ইয়েমেনে সৌদি বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৬৫২টিতে দাঁড়িয়েছে।
তবে হামলার সংখ্যা ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট বিবৃতিতে।
(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













