ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ১৮ জন এবং উত্তরা বিভাগে ৩৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ সাতজন ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন আজ, আলোচনায় চার নেত্রী
চট্টগ্রামে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে স্বর্ণবার, ঢাকায় দুই যাত্রীর দেহে স্বর্ণপেস্ট
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ১১০ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা
‘আম-জনতার’ নেতা ইশরাক হোসেন বিএনপির একজন অ্যাসেট