শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ১৯:৩১| আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২০:১৭
অ- অ+

রাজধানীর আবদুল গনি রোড থেকে বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেওয়া হবে। নতুন সচিবালয় নির্মিত হবে পুরোনো বাণিজ্য মেলার মাঠে। ২০২৯ সালে সেখানে অফিস কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

রবিবার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি জানান, আগের মাস্টারপ্ল্যান অনুসরণ করে বাংলাদেশ সচিবালয় পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে। সেখানে নতুন সচিবালয় নির্মাণ করা হবে।

ব্রিফিংয়ে বিষাক্ত রাসায়নিক আমদানির বিষয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক রয়েছে, যেগুলো সরকার জেনেশুনে আমদানি করবে।

এর আগে সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই সভার পরদিনই সচিবালয় স্থানান্তরের প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পনা কমিশনকে চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি ডাবলু-সম্পাদক পলাশ
পূবাইলে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক
ছেলের সঙ্গে ওমরাহ করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু
বাংলাদেশি এজেন্সির কোটা ব্লক, ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার