মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি ডাবলু-সম্পাদক পলাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মুন্সি মুস্তাফিজুর রহমান ডাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান পলাশ।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএএ) ফ্লোরে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে গেট-টুগেদার আয়োজনের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন বশির আহমেদ খান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল করিম সরকার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন কাফী আব্দুল্লাহ হাকিম সুমন এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম আরিফুল ইসলাম।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. ফখরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রাজীব মিনা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আরিফ ঠাকুর এবং প্রচার সম্পাদক পদে মো. নজরুল ইসলাম রাসেল মনোনীত হয়েছেন।
সভায় বক্তারা বলেন, মাস্টারদা সূর্যসেন হলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ আরও জোরদার করতে হবে। একই সঙ্গে হলের গৌরবোজ্জ্বল ঐতিহ্য সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













