অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দুজন আহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ২১:২৩
অ- অ+

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও আহত হয়েছেন টাইগারের চালকসহ দুজন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, এ ঘটনা মুম্বাইজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। টাইগারের গাড়িচালককে চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফের দলের পক্ষ থেকে জানানো হয়, ‘টাইগার ঠিক আছেন।’

এ ঘটনায় মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার শ্রফ পরিবারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, জুহু থানার আওতাধীন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত চলছে। কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা জানতে কাজ করছেন তদন্তকারীরা।

এদিকে এ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। তারা এক বিবৃতিতে জানায়, তাদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই টাইগার তাদের নিশানায় ছিলেন। তবে এই দাবির সত্যতা যাচাই করেনি ভারতীয় সংবাদ মাধ্যম।

সালমান খানের সঙ্গে টাইগারের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের নজির নেই। তবে বলিউডে টাইগারের অভিষেকের পেছনে সালমানের ভূমিকা ছিল বলে জানা যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিলেন আহমাদুল্লাহ
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ
তুরাগ নদী থেকে উদ্ধার কিশোরের পরিচয় খুঁজছে নৌ-পুলিশ