মাদকবিরোধী অভিযান নিয়ে ইশরাকের নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ২১:২৪
অ- অ+

মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ধরন নিয়ে সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবেন। মাদকের সব আখড়া মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক হোসেন।

পোস্টে ইশরাক বলেন, কিছু নামকরা গণমাধ্যমের আইনজীবী প্যানেল রয়েছে, যারা আইনের বিভিন্ন ধারা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারে। তার বিশ্বাস, এসব গণমাধ্যম সে চর্চা করেও। এরপরও তাদের খবর প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ইশরাক লেখেন, ‘সব জেনে শুনে বুঝেও তাদের খবরের ধরন দেখে মনে হচ্ছে ঘুন্টিঘরে মাদকের এক্সক্লুসিভ সাপ্লায়ার ছিল এরা। তাই আমার অভিযানের পর বন্য পশুর মতো আচরণ করছে। ওয়েট অ্যান্ড সি।’

মাদকের আখড়াগুলো ধ্বংস করার ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সব মাদকের আখড়া (যারা হয়তো এই পেপারগুলাকে অর্থায়ন করে) ওগুলা মাটির সঙ্গে মেশানো হবে।’

নিজের নিরাপত্তার জন্য বৈধ লাইসেন্স করা অস্ত্র থাকার কথা উল্লেখ করে ইশরাক বলেন, এখন থেকে এসব আস্তানা বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করবেন। এ সময় পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালানো এবং গ্রেপ্তারের কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে ইশরাক বলেন, ‘মাদকবিরোধী সংগ্রামের ১৬ কলা পূর্ণ করা হবে ইনশা আল্লাহ।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর!
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা দিলেন আহমাদুল্লাহ
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ
তুরাগ নদী থেকে উদ্ধার কিশোরের পরিচয় খুঁজছে নৌ-পুলিশ