দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে রাজবাড়ীর পুলিশ সুপার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৬, ২৩:৪২
অ- অ+

রাজবাড়ীতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে তদারকি করছেন জেলার পুলিশ সুপার মীর মনির হোসেন। পূজা শুরুর দিন থেকে মণ্ডপে মণ্ডপে গিয়ে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ, পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন তিনি।

এরই ধারাবাহিকতায় রবিবার বালিয়াকান্দি থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার মীর মনির হোসেন।

পরিদর্শনকালে তিনি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, স্বেচ্ছাসেবীদের তালিকা তৈরি এবং জরুরি সেবার নম্বর দৃশ্যমান স্থানে টাঙানোর পরামর্শ দেন। পাশাপাশি নারী ও পুরুষের চলাচলের জন্য পৃথক পথ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার পরামর্শ দিয়ে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। পাশাপাশি কোনো ধরনের গুজব থেকে বিরত থাকতে সবাইকে সতর্কও করেন তিনি। রাজবাড়ীতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপনে পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করছেন স্থানীয়রা।

এ সময় বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুরসহ পূজা উদ্‌যাপন কমিটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পল্লবীতে পূজামণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টা, হাতুড়ি-দাসহ আনসারের হাতে যুবক আটক
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
প্রশাসনে বড় রদবদল, ১০ সচিবের কে কোথায় গেলেন?