টেকনাফে ৮ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৬, ১৭:৪১
অ- অ+

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক ৮ কোটি ৫০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার সকাল ১০টার দিকে টেকনাফ থানার জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল জালিয়াদ্বীপ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়
বটিয়াঘাটায় অপহরণের সময় দুই সন্ত্রাসী গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার
হাসপাতালে আহত আনসার সদস্যদের খোঁজ নিলেন ডিজি সাজ্জাদ মাহমুদ
সরকারবিরোধী পোস্টের অভিযোগে সাঁথিয়ায় ডা. রাশিদুল হাসান রাজন গ্রেপ্তার