ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০, মামলা ৩৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ১৬৫ জন মিরপুর বিভাগ থেকে গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, লালবাগ বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫২ জন, গুলশান বিভাগে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৪ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি অভিযানে অপহৃত বা ভুক্তভোগী ১ জনকে উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













