উত্তরায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:৪০
অ- অ+

রাজধানীর উত্তরায় ১২ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম ওরফে কালু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন কামারপাড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একইদিন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. মাহবুবুল হক রনি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কামারপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহভাজন সাইদুল ইসলামের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুল ইসলাম নেত্রকোনা জেলার নেত্রকোনা থানার মদনপুর মাইজপাড়া এলাকার মৃত ফরেজ আলী মোস্তফার ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি
২৪ ঘন্টায় মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার
‌সুনামগঞ্জ সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ড্রোনে বিজিবির নজরদারি
আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফেরত আনল বিজিবি