মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের মিছিল-সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি লোকজন সংগ্রহ করতেন। মিছিল আয়োজনেও তারা অর্থ দিয়ে সহায়তা করতেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় তারা সেখানে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













