মৌলভীবাজারে শ্যালিকাকে খুনের দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৮:১২
অ- অ+

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন।

মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন চৌধুরী জানান, এই রায়ের মাধ্যমে বাদী পক্ষ সুবিচার পেয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তার ছয় মাসের শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন সালাউদ্দিন। আসামি পলাতক রয়েছে। (ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন হেলালউদ্দিন ভূইয়া
গাজীপুরসহ ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন
সয়াবিন তেলের দাম বাড়ল
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ: রিজভী