সফল খামারি হিসেবে স্বর্ণপদক পেলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৮
অ- অ+

দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি খামার পরিচালনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউড়ায় তার প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্মের’ জন্য তাকে সেরা খামারির সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন আরিফুল হক চৌধুরী।

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউড়ায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত। খামারটিতে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন ধরনের গবাদিপশু পালন করা হয়।

খামার পরিচালনায় অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে জাতীয় পর্যায়ে সেরা খামারির এই সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের পর খামারিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি খামারিদের জন্য সরকারি প্রণোদনা ও সহযোগিতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে তার এই স্বীকৃতি আলোচনায় এসেছে। বিশেষ করে সিলেটের একজন খামারি হিসেবে জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যেও আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী 
আ.লীগ ফিরলে সবচেয়ে বেশি বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর
বাংলাদেশের ওপর শুল্ক বাড়াতে চায় যুক্তরাষ্ট্র, যে অভিযোগ সামনে আনল ওয়াশিংটন
রূপগঞ্জে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন