জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:০৩
অ- অ+

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

সাজা প্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান, জাহিদুল ইসলামের প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন যাবত ভুক্তভোগী কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসতেন তিনি। পরে ২০২৪ সালের ১২ আগস্টসহ বিভিন্ন সময় কিশোরীকে ধর্ষণ করে জাহিদুল ইসলাম। এরপর সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোরীটি গর্ভবতী হলে বিষয়টি নজরে আসে তার পরিবারের। গর্ভপাতের পর একটি মৃত ছেলে সন্তান জন্ম নেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল জাহিদুল ইসলাম ও তার বোন সুবর্ণা আক্তারকে আসামি করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

অ্যাডভোকেট আব্দুল হাই বলেন, গ্রেপ্তারের পর আসামি জাহিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় বাদীসহ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্তে নতুন তথ্য
সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন কারাগারে
দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু