গোপালগঞ্জে নাশকতা: এবার পুলিশ সুপার আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ২২:৪৪
অ- অ+

গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটকের তথ্য পাওয়া গেছে।

আটককৃতরা তারা হলেন– ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। তাদের মধ্যে মো. আজাদের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এবং রাকিবুল হাসানের বাড়ি মুকসুদপুর উপজেলায় বলে জানা গেছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র ঢাকা টাইমসকে তাদের আটকের তথ্য নিশ্চিত করেছে।

গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনায় সংশ্লিষ্টতায় এর আগে গত সোমবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আলোচনায় আসে। থানা পোড়ানোর পরিকল্পনায় পুলিশ কর্মকর্তা আবুল হাসান থাকার অভিযোগ তোলেন কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পেছনে আবুল হাসানের ভূমিকা ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, ৩ জনকে জরিমানা
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত থেকে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন  
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জনের পরিবর্তে ১০ কর্মচারীর নামে বেতন উত্তোলনের অভিযোগ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে চেক বিতরণ