চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিষ্ফোরণে নিহত ১, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৬| আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:৩৯
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে টমাস (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারচৌকা ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

নিহত টমাস জেলার শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মর্তুজার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা এলাকার একটি নির্জন আমবাগানে কয়েকজন গোপনে ককটেল তৈরি করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের মোটরসাইকেল মহড়া
সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার দাবিতে মানববন্ধন
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
আসিব আসিব বলিয়া কতদিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী