সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার দাবিতে মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:২৫
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে (মদনপুর–জয়দেবপুর) নির্মাণাধীন আন্ডারপাসের নকশা পরিবর্তন করে প্রশস্ত ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার নয়াপুর বাজার এলাকায় মহাসড়কের পাশে ‘সাধারণ এলাকাবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সোনারগাঁ উপজেলার উত্তরাঞ্চলের কয়েক শ বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নয়াপুর বাজারের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় যে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত সরু ও নিচু। এতে সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি যানবাহন চলাচলেও ভোগান্তি তৈরি হবে। বিশেষ করে রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে ঝুঁকি বাড়বে। এ ছাড়া শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বাজারের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বক্তারা আরও বলেন, অপরিকল্পিত আন্ডারপাস নির্মাণের ফলে ভবিষ্যতে এ এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে। তাই কাজ শেষ হওয়ার আগেই প্রকল্পের নকশা পুনর্বিবেচনা করা প্রয়োজন।

কর্মসূচি থেকে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে আধুনিক, প্রশস্ত ও জনবান্ধব ফ্লাইওভার নির্মাণের দাবি জানান এলাকাবাসী। তাঁদের দাবি, স্থানীয় মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও ভবিষ্যৎ যোগাযোগব্যবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের মোটরসাইকেল মহড়া
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
আসিব আসিব বলিয়া কতদিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গভীর সমুদ্রে টহল ও জলদস্যুতা দমনে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ইতালি