বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল ২ আরোহী নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে ধুনট সদর উপজেলার মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম উজ্জ্বল সরকার (২২)। তিনি ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে। তাৎক্ষণিকভাবে অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে দুজন শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে ভান্ডারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।(ঢাকা টাইমস/২৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












