বেবিচক কার্যালয়ে দুদকের অভিযান

রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান কার্যালয়ে দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক ও বেবিচক সূত্রে জানা গেছে, বেবিচকের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিলে কমিশন আদায়, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং ওভারটাইম দেওয়ার ক্ষেত্রে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
বেবিচকের ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) বিভাগের প্রকল্পে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কমিশন দাবি করা হতো।
ভুয়া বিল ও ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে।
এছাড়া অবৈধ ঘুষের বিনিময়ে কর্মকর্তা-কর্মচারীদের ওভারটাইম সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে দুদক টিম সংশ্লিষ্ট প্রকল্পগুলোর নথিপত্র, বিল-ভাউচার এবং ওভারটাইম সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শুরু করেছে। যাচাই শেষে এ বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











