ভাটারায় মহিলা আ.লীগ নেত্রী সাজেদা ও সাবেক কাউন্সিলর নজরুলের সহযোগী আতাউর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৫
অ- অ+

রাজধানীর ভাটারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ঢালীর সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– সাজেদা বেগম (৬৫) ও আতাউর রহমান ঢালী (৪৫)।

বুধবার সকালে ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আ.ফ.ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে ভাটারা থানাধীন কুড়িল এলাকা থেকে সাজেদা বেগমকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ একটি দল।

সাজেদা বেগম ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে ডিবি।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে ভাটারা থানার সোলমাইদ ঢালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান ঢালীকে গ্রেপ্তার করা হয়। ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসভবনে এ অভিযান চালায়।

ডিবির তথ্য অনুযায়ী, আতাউর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী হিসেবে পরিচিত। তিনি শেখ রাসেল ক্লাবের সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা ছিল। এ ছাড়া এসব সংগঠনের মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি আরও জানায়, আতাউর রহমানের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম, ভাটারা ও নিউমার্কেট থানায় চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটের আবাসিক হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪
দুই দফা বাড়ার পর দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
মৃত ব্যক্তির ব্যাংক আমানত: নমিনি, নাকি উত্তরাধিকারী পাবেন —আইনের দ্বন্দ্বে সমাধানের পথ