পুলিশের বিশেষ অভিযান
২৪ ঘন্টায় তেজগাঁও বিভাগে ১৭২ জন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও বিভাগের ছয় থানায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ছয় থানার মধ্যে তেজগাঁও থানা থেকে ২৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১৬ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৯ জন, আদাবর থানা থেকে ২২ জন, হাতিরঝিল থানা থেকে ৪০ জন এবং শেরেবাংলা নগর থানা থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে বিশেষ অভিযানে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













