শিক্ষার্থীদের ট্রাফিক আইন শেখাতে ট্রাফিক গুলশান বিভাগের সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৪১
অ- অ+

রাজধানীর বনানীতে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের শিক্ষার্থীদের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কর্মসূচি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

মঙ্গলবার সকাল ১১টায় স্কুলটিতে এ ট্রাফিক এডুকেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাফিক গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের। এ সময় ট্রাফিক গুলশান বিভাগের অন্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের সড়ক পরিবহন আইন মেনে চলা, ট্রাফিক সিগন্যাল ও সড়কচিহ্ন অনুসরণ, নির্ধারিত স্থান দিয়ে ডানে-বাঁয়ে মোড় নেওয়া এবং নিরাপদে লেন পরিবর্তনের নিয়ম সম্পর্কে জানানো হয়।

এ ছাড়া ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সদস্যরা। এ সময় শিক্ষার্থীদের প্রশ্ন ও মতামত শোনা হয়।

ট্রাফিক গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দায়িত্বশীল সড়ক ব্যবহার নিশ্চিত করাই এ কর্মসূচির লক্ষ্য। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বায়োগ্যাসের আরও ২৫ হাজার সংযোগ দেবে সরকার: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
২৪ ঘন্টায় তেজগাঁও বিভাগে ১৭২ জন গ্রেপ্তার
শেখ হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হবে: হাসনাত
বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ