ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:০৪
অ- অ+

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানাকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) এলাকার মো. নান্দু ইসলাম ওরফে রশিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার বিকেল ৩টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আশা সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুহিয়া থানার মামলা নম্বর ০১, তারিখ ৮ নভেম্বর ২০১৯-এর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার রায়ে শিশু অপহরণ ও ধর্ষণের অপরাধে তাকে পৃথকভাবে ১৪ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, হত্যা, ধর্ষণ, অপহরণ, মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি আদালতের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারেও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৩।

(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড
ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন আমিনুল ইসলাম সেলিম
রংপুরে একই পরিবারের চার খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র, অভিযুক্ত গ্রেপ্তার দুইজনই
রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার, সেনাবাহিনীতে ফিরছেন মেজর জেনারেল জাহাংগীর আলম