ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন আমিনুল ইসলাম সেলিম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৬
অ- অ+

ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়।

দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মেহেদী হাসান তালুকদার তপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনের তৃতীয় তলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল।

সভায় উপস্থিত প্রেসিডিয়াম সদস্যদের সর্বসম্মতিক্রমে আমিনুল ইসলাম সেলিমকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁওয়ে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড
রংপুরে একই পরিবারের চার খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র, অভিযুক্ত গ্রেপ্তার দুইজনই
রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার, সেনাবাহিনীতে ফিরছেন মেজর জেনারেল জাহাংগীর আলম