জমির শেয়ার বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারক শফিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৩১
অ- অ+

রাজধানীর খিলগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম শফিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এস ইসলাম’স ড্রিম রিয়েল এস্টেটের চেয়ারম্যান। জমির শেয়ার দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক চারটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে সিটিটিসি ও খিলগাঁও থানা-পুলিশ অংশ নেয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে এই থানায় একাধিক অভিযোগ রয়েছে। একটি মামলায় তার এক বছরের সাজা হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

ওসি আরও বলেন, জমির শেয়ার দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অনেকে সংবাদ সম্মেলনও করেছেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগীদের অভিযোগ, আফতাবনগরে এস ইসলাম’স ড্রিম রিয়েল এস্টেট নামের প্রতিষ্ঠানের মাধ্যমে কম দামে প্লটের শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিজ্ঞাপনে প্রচারণা চালিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হতো। চুক্তি অনুযায়ী এক বছরের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তারা ফ্ল্যাট পাননি। পরে শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছিল না বলে অভিযোগ তাদের।

গত ১১ নভেম্বর রাতে ভুক্তভোগীরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেন। সেখানে ফাতেমা বিল্ডার্সের কর্ণধার শামসু অভিযোগ করেন, অন্যের জমি নিজের বলে দেখিয়ে তার কাছ থেকে সাত কোটি টাকা নেওয়া হয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, যে জমির শেয়ার কিনেছিলেন, সেটি শফিকুল ইসলামের নয়।

ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত এবং অভিযুক্ত ব্যক্তির বিচার দাবি করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি
দুই অধিদপ্তরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থার শীর্ষ পদে রদবদল
নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 
বগুড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১