চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সারসহ ট্রাকচালক আটক

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সারসহ ট্রাকচালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়। তবে ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, অসৎ উদ্দেশ্যে সারগুলো যশোর নওয়াপাড়া থেকে চাঁপাইনবাবগঞ্জের গোলাপের হাটে নিয়ে আসছে। এ সংবাদের ভিত্তিতে মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে দেখা যায় ট্রাকের সার ভর্তি রয়েছে। ট্রাকটিতে আনুমানিক ৭’শ বস্তা সার রয়েছে বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, সারগুলো পরে ট্রাক থেকে নামানো হবে এবং গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
(ঢাকা টাইমস/২৪নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











