হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৬১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৬:২৩
অ- অ+

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৫৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ৩৬১ জনের মধ্যে নিশ্চিত হাম রোগী রয়েছেন এবং সন্দেহজনক রোগী রয়েছেন।

এর আগের দিন সোমবার হাম বা হামের উপসর্গে সারা দেশে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সেদিন নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪১৭ জন। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ছিলেন ৯৬ জন এবং সন্দেহজনক রোগী ছিলেন ১ হাজার ৩২১ জন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 
জমির শেয়ার বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারক শফিক গ্রেপ্তার
বগুড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১
বাচসাস নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী রুহুল আমিন ভূঁইয়া