বাচসাস নির্বাচনে টানা তৃতীয়বার জয়ী রুহুল আমিন ভূঁইয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৬, ১৬:২৮| আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৬
অ- অ+

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৬-২০২৮) সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়া। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে টানা তিন মেয়াদে নির্বাচিত হলেন এই সাংবাদিক।

বর্তমানে দৈনিক রূপালী বাংলাদেশে কর্মরত রুহুল আমিন ভূঁইয়ার বাচসাসের নেতৃত্বে যাত্রা শুরু ২০২২-২৪ মেয়াদের কমিটির মাধ্যমে। ওই নির্বাচনে তিনি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪-২৬ মেয়াদে দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পান।

এবারের নির্বাচনে ‘দর্পণ-তেপান্তর’ পরিষদ থেকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রুহুল আমিন ভূঁইয়া। এতে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে টানা তিন মেয়াদে ভিন্ন ভিন্ন পদে সংগঠনটির কার্যনির্বাহী কমিটিতে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

নির্বাচনের পর সহকর্মী ও সংগঠনের সদস্যরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। নতুন দায়িত্বে চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে সদস্যদের।

সম্প্রতি ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ পেয়েছেন রুহুল আমিন ভূঁইয়া। এর আগে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) থেকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ এবং আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৩-এ পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন 
জমির শেয়ার বিক্রির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রতারক শফিক গ্রেপ্তার
বগুড়ায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১
বগুড়ার করতোয়া নদী‌তে ডু‌বে শিশুর মৃত্যু